Views Bangladesh Logo

গাজীপুরে আগুনে পুড়েছে ৫৭টি বাড়ি

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ভয়াবহ আগুনে দুটি কলোনির ৫৭টি বাড়ির ৮০টির মতো ঘর পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১২টার দিকে লাগা আগুনে বিভিন্ন পেশার লোকজনের ৫৭টি বাড়ির ৮০টি ঘরের জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। কোনাবাড়ী ও তারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই এলাকার আরও কয়েক শতাধিক বাড়ি আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা হবে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ