Views Bangladesh Logo

মিরপুরে কসমো স্কুলে আগুন

 VB  Desk

ভিবি ডেস্ক

মিরপুর সাড়ে এগারোতে মেইন রোড সংলগ্ন সিটি ফিল্ডের পাশে কসমো স্কুলে বুধবার (২৩ জুলাই) দুপুরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত হয় ভবনের নিচতলায় অবস্থিত জেনারেটর রুম থেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার কিছু পর হঠাৎ করে জেনারেটর রুম থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই পুরো পাঁচতলা ভবনে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া, সৃষ্টি হয় আতঙ্ক।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানে অংশ নেন। তাৎক্ষণিকভাবে ভবনের সব শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, ভবনে আগুনের অ্যালার্ম বাজানোর সঙ্গে সঙ্গেই নিরাপত্তা প্রটোকল অনুযায়ী সবাইকে বের করে আনা হয়। ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ