Views Bangladesh Logo

চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন

চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকার চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। শনিবার (১১ এপ্রিল) সকালে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, সকাল প্রায় ৯টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে অন্তত পাঁচটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে।

স্থানীয়দের প্রাথমিক ধারণা অনুযায়ী, ভবনটির দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ বিষয়ে এখনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করেনি।

আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ