নোয়াখালীতে আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে রান্না ঘরের চুলার আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা।
নিহতরা হলেন- নিহত নিমাই চন্দ্র মজুমদার ও স্ত্রী মিলন বালা। তারা উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়ির বাসিন্দা।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জোড়খালি গ্রামের মুনদার বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে শুক্রবার (৩১ জানুয়ারি) চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বিকেল ৫টায় অগ্নিদ্বগ্ধ নিমাই চন্দ্র মজুমদারের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছার পর রাত ৯টার দিকে স্ত্রী মিলন বালার মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা বলেন, নিহত দম্পতি রান্না ঘরের পাশে একটি কক্ষে থাকতেন। স্থানীয়দের ভাষ্যমতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে