চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট সংলগ্ন চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার পরপরই আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর দুইটি স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে এখনো ঘন ধোঁয়া রয়েছে, ফলে পুরো পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়নি। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান চলছে।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে