Views Bangladesh Logo

সিলেটের ওসমানী বিমানবন্দরে মধ্যরাতে আগুন

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সোয়া ১২টার মধ্যে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের পরিদর্শক যীশু তালুকদার জানান, রাত ১১টা ৩৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদস্যদের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের দ্বিতীয় তলায় অবস্থিত ইমিগ্রেশন সার্ভার রুমে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন নেভানোর পর ধোঁয়া অপসারণেও প্রায় এক ঘণ্টা সময় লাগে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, সব ফ্লাইট ছাড়ার পর আগুন লাগায় বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। এছাড়া সার্ভার রুমে ক্ষয়ক্ষতি হলেও এর প্রভাব ফ্লাইট পরিচালনায় পড়বে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ