Views Bangladesh Logo

আশুলিয়ায় মুদি দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট

শুলিয়ার নরসিংহপুরে একটি মুদি দোকানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শনিবার (১০ মে) সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের নরসিংহপুরের করিম মিয়ার দোকানে আগুনের সূত্রপাত হয়। জিরাবো ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দেড়ঘন্টায় পৌঁছে তারা। স্থানীয়ভাবে পানির ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। কিন্ত দোকানে অনেকগুলো গ্যাস সিলিন্ডার থাকায় ভয়াবহ আগুনের শঙ্কা করছেন তারা।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম জানান, সড়কে তীব্র যানজটের জন্য পৌছাতে দেরি হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ