Views Bangladesh Logo

বাপ্পা মজুমদারের বাসায় আগুন, অল্পের জন্য রক্ষা

 VB  Desk

ভিবি ডেস্ক

সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে বনানীতে তার বাসায় এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় তিনি পরিবারসহ বাসায় ছিলেন। তবে অল্পের জন্য সবাই প্রাণে বেঁচে গেছেন।

বাপ্পা মজুমদার জানান, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। ইন্টারকমে কল পেয়ে বের হওয়ার চেষ্টা করি, কিন্তু চারদিকে ধোঁয়ায় অন্ধকার। আগুনের তাপ এসে মুখে লাগে, ভয় পেয়ে যাই— কী করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম।

পরে কাছেই থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ হলে তিনি সহায়তা করেন। এরপর স্ত্রী অভিনয়শিল্পী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তানকে নিয়ে নিরাপদে বেরিয়ে আসেন বাপ্পা।

ঘটনার পর এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ—তাদের দ্রুত পদক্ষেপ না থাকলে কী যে হতো, ভাবতেই গা শিউরে ওঠে। এটি ছিল এক বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।

বাপ্পা জানান, ঘটনাটি ভোরে ঘটায় ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছাতে পেরেছে। সে জন্যই বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ