চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন
চট্টগ্রামের হালিশহরে একটি টায়ার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম উপ-পরিচালক আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে হালিশহর নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় মাদ্রাসার পেছনে একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়।
তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে