নারায়ণগঞ্জে টিস্যু পেপার কারখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি টিস্যু পেপার কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।
এর আগে সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের টিস্যু পেপার কারখানার গুদামে আগুন লাগে। খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে