Views Bangladesh Logo

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২ আগস্ট) বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা সকাল ১০টার দিকে আগুনের খবর পাই। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ১১টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল ১০টায় মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ