Views Bangladesh Logo

এসএ পরিবহন কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

 VB  Desk

ভিবি ডেস্ক

কাকরাইলে এসএ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ের ৪র্থ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল ১০টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

শাজাহান সিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ