Views Bangladesh Logo

নীলক্ষেতে গাউসুল আজম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর নীলক্ষেত এলাকায় গাউসুল আজম মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার (২ মার্চ) বিকেল ৪টা ৩৫ মিনিটে মার্কেটের একটি দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পলাশী ফায়ার স্টেশনের ইন-চার্জ মোহাম্মদর জিসান রহমান জানান, দোকানটিতে আগুন নিয়ন্ত্রণের নিজস্ব ব্যবস্থাপনা থাকায় আমরা পৌঁছানোর আগেই তারা অর্ধেক আগুন নিভিয়ে ফেলেছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, আগুনে সাইন প্লাস নামের দোকানটিতে প্রায় এক লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ