Views Bangladesh Logo

নরসিংদীতে প্রাণ আরএফএল কারখানার আগুন নিয়ন্ত্রণে

 VB  Desk

ভিবি ডেস্ক

রসিংদীর পলাশ উপজেলায় প্রাণ আরএফএল গ্রুপের প্লাস্টিক কারখানার আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার ডাঙ্গায় কারখানাটির ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক সামগ্রী তৈরির ইউনিটে এ ঘটনা ঘটে বলে জানান পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদেকুল বারি।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ।

সাদেকুল বারি জানান, বিকালে আগুনের খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশনের দুটি, মাধবদী ফায়ার স্টেশনের দুটি ও নরসিংদী স্টেশনের তিনটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ছাড়া প্রাণ কোম্পানির নিজস্ব অগ্নিনির্বাপক দলও কাজ করেছে।

তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্লাস্টিক পণ্যসহ কারখানার যন্ত্রপাতি, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ