আগারগাঁও শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। শুক্রবার (১৯ এপ্রিল) বেলা দেড়টার পর কার্ডিয়াক বিভাগে এ ঘটনা ঘটে। এ সময় ওই বিভাগে ভর্তি থাকা সাত শিশু রোগীকে দ্রুত সরিয়ে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, ঢাকা শিশু হাসপাতালের পঞ্চম তলায় কার্ডিয়াক বিভাগে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার থেকে একটি ইউনিট, তেজগাঁও থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সব মিলিয়ে পাঁচটি ইউনিট কাজ করেছে।
মতামত দিন