Views Bangladesh Logo

শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন, হামলাকারীদের ধরতে নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এবারের পয়লা বৈশাখের মোটিফ বানিয়েছেন মানবেন্দ্র। অনেকের ধারণা, ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় শেখ হাসিনার মুখের আদলে ‘ফ্যাসিস্ট মোটিফ’ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেয়া হয়েছে। হামলাকারীদের ধরতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে উল্লেখ করে বুধবার (১৬ এপ্রিল) ফারুকী নিজের ফেসবুকে লিখেছেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।

এরপর লিখেছেন, গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উসকানি দিচ্ছিল তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’! এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

সবশেষে লিখেছেন, পাহাড় থেকে সমতলজুড়ে বাংলাদেশ মাত্রই এক অভুতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করল। এক অন্য রকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিল জুলাই চলমান; কিন্তু ওরা জানেনা বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে আগাচ্ছে, বাংলাদেশের বাংলাদেশের জনগনের ঐক্যের সামনে এরা তুচ্ছ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ