Views Bangladesh Logo

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন ) জাতীয় সংসদে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে নতুন বাজেটের বিভিন্ন দিক, সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন অর্থমন্ত্রী। একই সঙ্গে বাজেট নিয়ে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তিনি।

উল্লেখ্য, ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে পেশ করা এবারের প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১৭ শতাংশ

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ