Views Bangladesh Logo

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে অর্থমন্ত্রী

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম রোববার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর শনিবার সকালে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানান, অসুস্থতার কারণে মন্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ভর্তির নির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।

উল্লেখ্য, আমির খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত হন। পরবর্তীকালে নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ