Views Bangladesh Logo

ভাষা শহীদদের স্মরণে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শহীদ মিনারে

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিল্পী ও কর্মীদের ব্যস্ততায় উৎসবমুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

মূল বেদী পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ধোয়া-মোছা ও নতুন রঙের প্রলেপ দেওয়া হয়েছে। বেদীর আলপনার কাজ প্রায় শেষ পর্যায়ে, আর সড়কের আলপনা আঁকায় ব্যস্ত চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। মিনারের পেছনে প্রতীকী লাল সূর্য স্থাপনের প্রস্তুতিও চলছে।

মিনার চত্বরের আশপাশের দেয়ালে বর্ণমালা অঙ্কন ও ভাষা আন্দোলনভিত্তিক গ্রাফিতি তৈরি করা হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদারে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম।

আজ রাত থেকেই ফুল হাতে মানুষের ঢল নামবে শহীদ মিনারে। মাতৃভাষার জন্য জীবনদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রহর গুনছে জাতি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ