Views Bangladesh Logo

নিহত পাইলট তৌকিরের জানাজা আজ, দাফন রাজশাহীতে

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজা ও দাফন আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিত হবে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রথম জানাজা দুপুরে ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নেয়া হবে রাজশাহীতে। সেখানে বিকেলে দ্বিতীয় জানাজা শেষে রাজশাহীর সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে।

সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে একটি প্রশিক্ষণ মিশনে থাকা বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই ফাইটার জেটটি উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

তৌকির ইসলাম সাগর দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ছিলেন, তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হলে সেখানেই তিনি মারা যান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উক্ত বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। যদিও এটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল, তথাপি এফটি-৭ বিজিআই একটি যুদ্ধ সক্ষম জেট বিমান। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ