বাংলাদেশে আসার আমন্ত্রণ গ্রহণ ফিফা প্রেসিডেন্টের
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ইনফান্তিনো সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ আসতে পারেন।
আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জলবায়ু সম্মেলনে যোগ দিতে এসেছেন প্রধান উপদেষ্টা ইউনূস। আজ মঙ্গলবার সম্মেলনের অবসরে মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইনফান্তিনো।
এসময় বিশ্বমানের কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে প্রধান উপদেষ্টা তাঁর সহযোগিতা চান।
প্রধান উপদেষ্টা মনে করেন, ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এলে নারী ক্রীড়াবিদেরা আরও উৎসাহিত বোধ করবেন। তাঁদের ক্রীড়ার মানের উন্নতিতে আন্তর্জাতিক মানের নারী ফুটবল দল আনার ওপর জোর দিচ্ছেন প্রধান উপদেষ্টা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে