Views Bangladesh Logo

সমালোচনার মুখে বিশ্বকাপে পানির বোতল বহনের নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা সমালোচনার মুখে দর্শকদের স্টেডিয়ামে পানির বোতল বহনের নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করেছে।

উত্তর আমেরিকার গ্রীষ্মকালীন তীব্র গরমের মধ্যে বিশ্বকাপ ভেন্যুগুলোতে পানির বোতল নিষিদ্ধ করায় ফিফার এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। দর্শক ও বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অভিযোগ করেন, জনস্বাস্থ্যের চেয়ে আয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সমালোচনার পর সংস্থাটি সিদ্ধান্ত পরিবর্তন করে জানিয়েছে, এখন থেকে দর্শকরা সর্বোচ্চ ২০ আউন্স (প্রায় ৫৯০ মিলিলিটার) পর্যন্ত সিল করা নরম প্লাস্টিকের একবার ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে নিয়ে যেতে পারবেন।

তবে নিরাপত্তার কারণে শক্ত খোলসযুক্ত পুনর্ব্যবহারযোগ্য বোতল বহনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এর আগে ফিফা উত্তর আমেরিকার ১৬টি বিশ্বকাপ ভেন্যুতে সব ধরনের পানির বোতল নিষিদ্ধ করেছিল, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অনেকেই এটিকে ‘অতিরিক্ত গরমে অর্থ উপার্জনের কৌশল’ বলে আখ্যা দেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং টরন্টোর মেয়র অলিভিয়া চাউসহ অনেকেই এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ