Views Bangladesh Logo

১০ জনেরও কম ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার: আসিফ নজরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় পুরস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির সদস্য ও আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এ বছরের স্বাধীনতা পুরস্কার দলীয় ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে যোগ্য ব্যক্তিদের দেয়া হবে।

রোববার (২ মার্চ) জাতীয় পুরস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, এ বছর ১০ জনেরও কম ব্যক্তি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

আসিফ নজরুল বলেন, অতীতে কিছু বিতর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার দেয়া হয়েছিল। উদাহরণ হিসেবে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর স্বাধীনতা পুরস্কার পাওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান।’

তিনি আরও ব্যাখ্যা করেন, পুরস্কারটির গুরুত্ব অনুধাবন করে এবং ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে আমরা এমন কিছু নাম সুপারিশ করেছি, যা দলীয় বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে। যেমন একুশে পদকে আপনারা সন্তুষ্ট হয়েছেন, স্বাধীনতা পুরস্কারেও আরও বেশি সন্তুষ্ট হবেন। এটি আপনাদের মনে করিয়ে দেবে যে, আমরা সত্যিই যোগ্য ব্যক্তিদের সম্মান জানাতে পারছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ