Views Bangladesh Logo

বৈরী আবহাওয়া: সদরঘাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

ভারী বৃষ্টির কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৬ মে) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ।

এর আগে কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয় এবং এর সঙ্গে প্রবল বৃষ্টি হতে থাকে। এতে পদ্মা নদী প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে যাত্রীসাধারণ ও নদীতে থাকা যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সূত্র আরও জানায়, কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য ঘাটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারও করা হয়েছে।

এদিকে ঈদের আগ মুহূর্তে হঠাৎ নৌযান চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন ঘরমুখো হাজারো যাত্রী। সাধারণ ঈদে ঘরমুখো যাত্রীদের পারাপার করতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট ও আরিচা কাজিরহাট নৌরুটে মোট ২৬টা ফেরি ও ৩২টি লঞ্চ এবং ৬৭ স্পিড বোর্ড চলাচল করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ