পদ্মায় ১৮ যানবাহন নিয়ে ডুবে গেল ফেরি
মানিকগঞ্জের পদ্মা নদীতে ১৮টি যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি ডুবি গেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঘন কুয়াশার কারণে রজনীগন্ধা নামের ওই ফেরিটিকে একটি বাল্কহেড ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরার ৫ নম্বর ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা রজনীগন্ধা ফেরি পদ্মা নদীতে ডুবে যায়। এ সময় ফেরিতে ১৮টি যানবাহন ছিল। এ ঘটনায় সব যানবাহনের সাথে কয়েক শতাধিক যাত্রীও নদীতে ডুবে যায়। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসের সাথে কাজ করেছে স্থানীয়রা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডুবে যাওয়া ফেরিটিতে মোট নয়টি ট্রাক ছিল।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক আনায়ারুল ইসলাম জানান, আজ সকাল ৮ টা ১৬ মিনিটে আমরা খবর পাই মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা ফেরি ডুবে গেছে। পরে ৮ টা ২৩ মিনিটে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে।
তিনি জানান, ঘন কুয়াশায় নদীতে থেমে থাকা ফেরি দেখতে না পেয়ে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ ছাড়াও রাজধানীর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে