৩ ঘণ্টা বন্ধের পর দুই নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
ফেরিঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে রোববার (২২ ডিসেম্বর) ভোর সোয়া ৫টা থেকে আরিচা-কাজিরহাট রুটে এবং সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশা কেটে গেলে এই দুই নৌরুটে যথাক্রমে সকাল সাড়ে ৮টায় এবং ৯টায় ফেরি চলাচল আবার শুরু হয়।
আরও জানা গেছে, এ সময় মাঝ নদীতে আটকা পড়ে হাসনা হেনা ও কেরামত আলী নামের দুটি ফেরি। এছাড়া পাটুরিয়া ঘাটে ছয়টি এবং দৌলতদিয়া ঘাটে দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের উপ-মহাব্যবস্থাপক নাসির চৌধুরী বলেন, ‘দৃশ্যমানতা কম থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সকাল সাড়ে ৬টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, ফেরি চলাচল শুরু হলে নদীর মাঝখানে আটকা পড়া ফেরিগুলি নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছেছে এবং ঘাটগুলিতে অপেক্ষা করা যানবাহনগুলি নদী পার হতে শুরু করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে