Views Bangladesh Logo

৮ ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

 VB  Desk

ভিবি ডেস্ক

পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে এই রুটে আট ঘণ্টারও বেশি সময় ফেরি চলাচল বন্ধ থাকার পরে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় ফের শুরু হয় ফেরি চলাচল।

আজ সকাল ৮টার মধ্যে দৌলতদিয়া টার্মিনালের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত পণ্যবোঝাই ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়। অন্যদিকে এ সময়ে ফেরিঘাট এলাকায় আটকা পরে ১০০টিরও বেশি যাত্রীবাহী বাস। এতে যাত্রী ও পরিবহন চালকদের তীব্র ঠান্ডা সহ্য করতে হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে ঝুঁকি এড়াতে মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট , কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, ‘দৃশ্যমানতা বৃদ্ধি পাওয়ায় বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় ফেরি চলাচল আবার শুরু হয়। বর্তমানে এই রুটে বড় এবং ছোট মিলিয়ে ১২টি ফেরি চলাচল করছে।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ