Views Bangladesh Logo

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে নদীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে রাত ৩টা ২০ মিনিটের দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এতে দুর্ঘটনার আশঙ্কায় এই গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু জানান, বৈরী আবহাওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়। তবে মাঝনদীতে কোনো ফেরি ছিল না।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সকাল থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এই নৌরুটে মোট ১২টি ফেরি চলাচল করছে বলে জানান সংশ্লিষ্টরা।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দুই প্রান্তে যানবাহনের কিছুটা চাপ সৃষ্টি হলেও চলাচল স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ