Views Bangladesh Logo

ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঝড়ো হাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে এ নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিকূল আবহাওয়ার কারণে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ঈদ উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঘরে ফেরা যাত্রীরা ঘাট এলাকায় আটকা পড়েছেন।

মো. সালাম হোসেন জানান, বিরূপ আবহাওয়ার কারণে নদী অববাহিকায় ঝড়ো হাওয়া বইছে। এ কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঝড়ো হাওয়া কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে এবং অপেক্ষমাণ যানবাহন ও যাত্রীদের সিরিয়াল অনুযায়ী পারাপার করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ