Views Bangladesh Logo

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে প্রবল বাতাস, বৃষ্টি ও নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল স্থগিত করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, দুপুর ২টার পর হঠাৎ দৌলতদিয়া ঘাট এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়। এতে পদ্মা নদীতে ঢেউ বৃদ্ধি পেয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, নদীতে আকস্মিকভাবে তীব্র বাতাস বইতে শুরু করায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

ফেরি চলাচল বন্ধ থাকায় নৌপথের উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ