Views Bangladesh Logo

ঘন কুয়াশায় ২ নৌপথে ফেরি চলাচল বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

ন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে শনিবার (৫ জানুয়ারি) গভীর রাত থেকে এই দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। এমনকি তীব্র শীতে রাতে যানবাহনের চালক, সহকারী ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে ক্ষুদে বার্তার মাধ্যমে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন জানান, সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের ফেরি দুটি আটকা পড়ে। যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, অপরদিকে ঘন কুয়াশার কারণে শনিবার (৪ জানুয়ারি) রাত পৌনে ১২টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথ বন্ধ রাখা হয়েছে। মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে খান জাহান আলী রো-রো ফেরিটি আটকা পড়েছে। তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে দুটি নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ