Views Bangladesh Logo

হালান্ডকে ‘জন্তু’ মনে করেন এনজো ফার্নান্দেজ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

গোল করার ক্ষুধা আর সুযোগ কাজে লাগানোর নিখুঁত দক্ষতার কারণে আর্লিং হালান্ডকে অনেকেই বন্য শিকারির সঙ্গে তুলনা করেন। এবার সেই তালিকায় যোগ হলেন তার নতুন সতীর্থ এনজো ফার্নান্দেজও। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের চোখে হালান্ড যেন মাঠের এক ‘জন্তু’।

চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচেই পোর্তোর বিপক্ষে জোড়া গোল করে ম্যানচেস্টার সিটিকে জয় এনে দেন হালান্ড। ম্যাচের ৪৭ মিনিটে ফার্নান্দেজের ক্রস থেকে হেডে প্রথম গোলটি করেন নরওয়ের এই স্ট্রাইকার। পরে যোগ করা সময়ের প্রথম মিনিটে ডান পায়ের নিখুঁত শটে দ্বিতীয় গোলটি করেন তিনি।

হালান্ডের এমন পারফরম্যান্সে মুগ্ধ ফার্নান্দেজ। চেলসি থেকে এ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, ‘আর্লিং হালান্ড একজন জন্তু। মাঠে নামলে তাই প্রতিবারই আমি তাকে খুঁজি—যেন আরও অনেক অ্যাসিস্ট করতে পারি। সে শুধু অসাধারণ খেলোয়াড়ই নয়, দারুণ মানুষও। সে আমাকে স্বাগত জানিয়েছে এবং সাহায্য করছে।’

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে নিজেদের প্রথম ম্যাচেই হালান্ডের সঙ্গে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে ফার্নান্দেজের। পোর্তোর বিপক্ষে প্রথম গোলেও তার অবদান ছিল সরাসরি।

এদিকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার নেপথ্যে চেলসির কোচ এনজো মারেস্কার অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন ফার্নান্দেজ। চেলসিতে মারেস্কার অধীনেই খেলেছেন তিনি।

ফার্নান্দেজ বলেন, ‘আমি খুবই খুশি যে মারেস্কা আমাকে এখানে আনতে সবকিছু করেছেন। চেলসিতে খেলার সময় থেকেই তিনি আমাকে ভালোভাবে চেনেন। আমার পরিবার ও আমার জন্য যা করেছেন, সে জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। প্রতিটি অনুশীলনে শতভাগ দিতে চাই। আর প্রতিটি ম্যাচে তার আস্থার প্রতিদান দিতে চাই।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ