তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ অভিনেত্রী সামিয়া অথৈর
মানিকগঞ্জের একটি ঈদ নাটকের শুটিংয়ে মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী সামিয়া অথৈ। তিনি ফেসবুক লাইভে বলেন, সহশিল্পী তানজিন তিশা তাঁকে শুটিংয়ের একটি চড়ের দৃশ্যের সময় মারধর করেছেন।
সামিয়া অথৈ বলেন, “নাটকের গল্পে তিশার চরিত্রটি পাগলের। পরিচালক আমাকে নির্দেশ দিয়েছেন আলতোভাবে চড় মারতে। কিন্তু শুটিং চলাকালীন তিশা আপু আমাকে পাল্টা চড় দিয়েছেন, এমনকি সবার সামনে একের পর এক মেরেছেন। এর ফলে আমার হাতে আঘাত লেগেছে এবং চোখ ফুলে গেছে। আমি এ ঘটনা মেনে নিতে পারছি না এবং বিচার চাই।”
নাটকের পরিচালক রাফাত মজুমদার বলেন, “দৃশ্যে চড় থাকা স্বাভাবিক। দুজন দুজনকে আস্তে চড় দিতে গিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এ জন্য সামিয়া অথৈ মন খারাপ করে শুটিং ছেড়ে চলে গেছেন।”
অন্যদিকে অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, “ছোট একটি ঘটনা অনেক বড় করে দেখানো হয়েছে। পেশাগত জায়গায় এ ধরনের ঝামেলা আমরা নিজেদের মধ্যে সমাধান করতে পারতাম। কিন্তু সামিয়া অথৈ ফোনে কেঁদে কথা বলার পর আর যোগাযোগ করেননি।”
নাটকে আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, মীর রাব্বীসহ অনেকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে