Views Bangladesh Logo

বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানসহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিজয় উৎসর্গ করছি: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট পেয়ে ৭৭ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে জয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৪ হাজার ৭৯৯ ভোট। আসনটিতে মোট ১৫১টি কেন্দ্র রয়েছে এবং সব কেন্দ্রের এজেন্টদের প্রাপ্ত রেজাল্ট শিটের ভিত্তিতে এই ফলাফল জানা গেছে।

জয়ী হওয়ার পর ফজলুর রহমান বলেন, ‘আমার এই বিজয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করতে চাই।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ