Views Bangladesh Logo

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় পাটক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের শ্রী আনোয়ার গণেশ এবং তার ছেলে নিমাই গণেশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের পাটক্ষেতে কাজ করতে যান বাবা-ছেলে। দুপুরের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের আঘাতে তারা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে আনোয়ার গণেশ ও তার ছেলে নিমাই গণেশের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করার এবং আবহাওয়া খারাপ হলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ