Views Bangladesh Logo

নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরার আদালত এই আদেশ দেন।

অভিযুক্ত বাবা মো. নাছির মোল্লা (৩৫) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার পশ্চিম শৈলজালিয়া এলাকার মৃত জলিল মোল্লার ছেলে।

এ রায়ের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম বলেন, ‘নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নাসির মোল্লাকে মৃত্যুদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

মামলার এজাহারে জানা যায়়, ২০২১ সালের ২৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে মোল্লা তার কিশোরী মেয়েকে (১২) তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই বছরের ২৮ এপ্রিল বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়। পরে ওই বছরের ২৪ জুন মোল্লাকে আসামি করে ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করে পুলিশ। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ