Views Bangladesh Logo

কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া বাবা-ছেলের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

জ দুপুরে (৯ জুন) কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করার সময় স্রোতে ভেসে গিয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কক্সবাজারের কলাতলী পয়েন্ট সৈকতে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

নিহতরা হলেন রাজশাহী সদরের বাসিন্দা শহীনুর রহমান (৬০) এবং তাঁর ছেলে মোহাম্মদ সিফাত (২০)। তাঁরা দুজনই ছুটি কাটাতে কক্সবাজারে এসেছিলেন।

সিসিএফ লাইফগার্ড দলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাইফুল্লাহ সিফাত জানান, বাবা ও ছেলে সাগরে গোসল করার সময় প্রবল স্রোতে ভেসে যান। ঘটনাস্থলে দায়িত্বরত লাইফগার্ডরা তা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের হাসপাতালে নিয়ে যান।

তবে কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছানোর পর বাবা ও ছেলে দুজনই প্রচুর রক্ত বমি করেন এবং পরে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস জানান, মৃতদেহ দুটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ