Views Bangladesh Logo

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা ও ছেলে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জুয়েল খন্দকার তার অসুস্থ বাবা আব্দুল মান্নানকে নিয়ে একটি ব্যাটারিচালিত রিকশায় করে স্থানীয় এক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। চড়িয়া মধ্যপাড়া এলাকার নুর জাহান হোটেলের সামনে তাদের অটোরিকশাটি পৌঁছালে মহাসড়কের খানাখন্দের কারণে সেটি উল্টে যায় এবং রিকশায় থাকা দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

সূত্র আরও জানায়, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেন। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের এখনো গ্রেপ্তার করা যায়নি।

এ ব্যাপারে সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আমরা দায়ীদের খুঁজে বের করে আটক করার জন্য কাজ করছি।”

এ ঘটনায় স্থানীয়রা নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ