রাজশাহীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, বাবা-ছেলে নিহত
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন।
বুধবার দুপুর দেড়টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর কলা হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাউছার ইমাম (৩৫) ও তার ছয় বছর বয়সী ছেলে রেদোয়ান হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাবা-ছেলে বানেশ্বর থেকে চারঘাটে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটি জব্দ করে আগুন ধরিয়ে দেয়।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল কাজী জানান, সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে