ময়মনসিংহে পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত
ময়মনসিংহের আলালপুর এলাকায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ–ফুলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ।
নিহতরা হলেন জাহাঙ্গীর (৩২) এবং তার আড়াই বছর বয়সি ছেলে রুহান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি অটোরিকশাযোগে ফুলপুরের দিকে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালী মডেল থানার এসআই ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে