বগুড়ায় সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনিসুর রহমান ও তার মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহত আনিসুর রহমানের স্ত্রী।
সোমবার ( ২৫ মে) সকাল সোয়া সাতটার দিকে উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান (৩৫) পাবনার সুজানগর গোপালপুর গ্রামের বাসিন্দা। নিহত আরেকজন আনিসুরের ৪ বছর বয়সী মেয়ে আয়েশা। গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন আনিসুরের স্ত্রী পুস্পা (২৫)।
এ তথ্য নিশ্চিত করে শাজাহানপুর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, আনিসুর রহমান রংপুর ব্র্যাক এনজিওতে চাকরি করতেন। ঈদের ছুটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। পথে বনানীতে দুর্ঘটনার শিকার হন তারা।
তিনি আরও জানান, বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাটি তত্ত্বাবধায়ন করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে