Views Bangladesh Logo

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

ঠাকুরগাঁওয়ে একটি বাসের ধাক্কায় থ্রি-হুইলার উল্টে গিয়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে সদর উপজেলার খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঠাকুরগাঁও সদর উপজেলার খুলিশাকুড়ি পোস্ট অফিসপাড়া এলাকার আশরাফুল ইসলাম (৫০) এবং তার মেয়ে রুবাইয়া খাতুন (১৫)। রুবাইয়া বোদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে আশরাফুল তার মেয়েকে স্কুলে পৌঁছে দেয়ার জন্য থ্রি-হুইলার চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস নামের একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে তাদের থ্রি-হুইলারটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আশরাফুল মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবাইয়াকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ