Views Bangladesh Logo

৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে চার বছর বয়সী লাবিব নামে এক শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, লাবিবের বাবা সোহাগ মিয়ার বিরুদ্ধে পূর্বেও চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। লাবিব ছিলেন তার তৃতীয় স্ত্রী লামিয়ার ছেলে। বুধবার বিকেলে সোহাগ তার ছেলে লাবিবকে নানা বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বের হন। রাতের দিকে স্থানীয়রা তার লাশ একটি বাড়ির পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে সোহাগ পলাতক রয়েছে। শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ