Views Bangladesh Logo

যেকোন সময় ফ্যাসিবাদ ফিরে আসতে পারে: ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, তবে যেকোনো সময় সেটা ফিরে আসতে পারে।

তিনি বলেন, 'আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি, যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে।'

আজ বৃহস্পতিবার (২৯ নভেম্বর) প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত সেমিনারে দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত চলছে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানান ঘটনা ঘটাচ্ছে। কোনোভাবেই এতদিনের আত্মত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না। নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।

লেখক, কবিদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, আমি মনে করি, আপনাদের দায়িত্ব অনেক বেড়েছে। আগে পারেননি বলে এখন পারবেন না, এটা ঠিক না। জনগণকে সঠিক তথ্য দিন।

এ সময় ইসকন ইস্যুতে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ