Views Bangladesh Logo

আবারও পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেয়েছেন সাংবাদিক ফারুক ওয়াসিফ। সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার পুনর্নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আইন, ২০১৮-এর ৯(২) ধারা অনুযায়ী ফারুক ওয়াসিফকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

তবে এ নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ