Views Bangladesh Logo

হাইওয়ে পুলিশের নতুন প্রধান ফারুক আহমেদ

 VB  Desk

ভিবি ডেস্ক

হাইওয়ে পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। আজ মঙ্গলবার (৭ জুলাই) তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদ ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এর আগে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

প্রায় তিন দশকের কর্মজীবনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা। পাশাপাশি মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্বও সামলেছেন তিনি। আন্তর্জাতিক পরিসরে লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

গত ৪ জুন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান ফারুক আহমেদ। কর্মজীবনে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়ে আধুনিক পুলিশিং বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

হাইওয়ে পুলিশ আশা প্রকাশ করেছে, ফারুক আহমেদের নেতৃত্বে দেশের মহাসড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমুখী পুলিশি সেবা আরও গতিশীল হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ