Views Bangladesh Logo

বিসিবি’র নতুন সভাপতি ফারুক আহমেদ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিসিবি’র নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এর আগে, পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নাজমুল হাসানের এক যুগের রাজত্বের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির জরুরি বৈঠক শুরুর একটু পর জানা যায় নাজমুল হাসানের পদত্যাগের খবর। বিসিবি’র সবচেয়ে দীর্ঘমেয়াদী সভাপতি ছিলেন তিনি।

সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সভাপতিত্বে এক বৈঠকে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বিসিব ‘র পরিচালক হিসেবে ফারুককে মনোনয়ন দিয়ে সভাপতি নির্বাচিত করা হয়। নতুন সভাপতি চূড়ান্ত করার প্রক্রিয়াও দ্রুতই সেরে ফেলা হয়। বিসিবির ১৫তম সভাপতি ফারুক। এই প্রথম কোনো সাবেক ক্রিকেটার বিসিবি সভাপতির দায়িত্ব পেলেন।

উল্লেখ্য, ২০১২ সালের অক্টোবরে সরকারের মনোনয়নে প্রথমবার বিসিবি সভাপতি হন নাজমুল হাসান। তখনকার গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সভাপতিকে নিয়োগ দিত সরকার। বিসিবি’র ১৪তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ