Views Bangladesh Logo

কৃষকরা অর্ধেক দামে সোলার কেনার সুবিধা পাবেন: মন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদ (ইয়াছিন) বলেছেন, কৃষিখাতে উৎপাদন ব্যয় কমাতে সরকার ডিপ-টিউবওয়েল ও শ্যালো মেশিনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের আওতায় কৃষকরা ভর্তুকিমূল্যে অর্ধেক দামে সোলার কেনার সুবিধা পাবেন।

শুক্রবার (১৭ এপ্রিল) কুমিল্লা সদর উপজেলার বিবিরবাজার এলাকায় কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সেচ খরচ কমাতে ধাপে ধাপে সোলার সিস্টেমে রূপান্তর করা হবে। এতে জ্বালানি নির্ভরতা কমবে এবং কৃষি উৎপাদন আরও লাভজনক হবে।

তিনি বলেন, বিএনপির ৩১ দফার অন্যতম প্রতিশ্রুতি ছিল কৃষি কার্ড দেওয়া। তখন এ উদ্যোগ নিয়ে সমালোচনা হলেও সরকার গঠনের পর দ্রুতই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। ভোটের কালি শুকানোর আগেই সরকার তার অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে।

কার্ড বিতরণ অনুষ্ঠানে ১ হাজার ৪৫৮ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কৃষি সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ