Views Bangladesh Logo

পদ্মার তীরে কৃষকের পাকা ধান কেটে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

শরীয়তপুরের জাজিরা উপজেলা এলাকায় পদ্মা নদীর তীরবর্তী একটি গ্রামে কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১২ মে) জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকায় ১০-১২ জন তরুণ ধানখেতে গিয়ে একজন কৃষকের ধান কেটে দেন বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে তাদের দলীয় পতাকা হাতে স্লোগান দিতেও দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, তারা জাতীয় পতাকার পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের পতাকা বহন করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং পরবর্তীতে কৃষকের ধান কেটে তা একটি নছিমনে তুলে দিচ্ছেন। পরে ওই কৃষক তাদের ধন্যবাদ জানান বলেও ভিডিওতে শোনা যায়।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, ঘটনাটির ভিডিও তারা দেখেছেন এবং সংশ্লিষ্ট স্থান শনাক্তের পাশাপাশি জড়িতদের শনাক্তের কাজ চলছে। শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সংগঠনটির কার্যক্রম সীমিত হয়ে পড়ে। এরপর থেকে মাঝে মাঝে ঝটিকা কর্মসূচি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের উপস্থিতি দেখা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ