Views Bangladesh Logo

রাজশাহীতে তেলের লাইনে দাঁড়িয়ে কৃষকের মৃত্যু

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক কৃষকের হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আব্দুল আলাম ওরফে আলাউদ্দিন (৬০)। তিনি কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের নাসের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, বোরো ধান ক্ষেতে সেচ দেওয়ার জন্য সকালে পেট্রোল পাম্পে তেল নিতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন আলাউদ্দিন। একপর্যায়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ওই ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছেন। তার পরিবার যদি সরকারি সহায়তা বা ক্ষতিপূরণের আবেদন করে, তাহলে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।’

মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ